রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকনাফে ইয়াবা কারবারিদের সাথে কোস্ট গার্ডের গোলাগুলি বিদেশি পিস্তল সহ তিনজন আটক, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নৌঘাটে পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনায় এক জন গুলিবিদ্ধ সহ তিন জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ৯ মি. মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি সহ ৩০ হাজার পিস ইয়াবা‌ জব্দ করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীরা হল কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দার মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আজ সোমবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে হারুন অর রশিদ জানান সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করবে এমন সংবাদে আজ সোমবার আজ ভোর রাতে শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের একটি বিশেষ দল‌ টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আব্দুল শক্কুর (৪০) নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে জব্দ করতে সক্ষম হয়। এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি বলেন, বোটটিতে তল্লাশি করে একটি ৯ মি. মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION