রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:
টেকনাফ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় মো: ইকরাম (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবক টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা গ্রামের রবিউল হোসেনের ছেলে।

আজ দুপুরে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ উক্ত মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির দেয়া তথ্যমতে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ হোয়াইক্যং সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয় এবং রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা প্রধান সড়কে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রূত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল পড়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা আটককৃত মোঃ ইকরামের কাঁধে রক্ষিত ব্যাগে প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাঁচানো এক লক্ষ পিস ইয়াবা‌ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত যুবককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION