বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রামুতে বাস-কাভার্ডভ্যান মুখোমখি সংঘর্ষ: নারী, শিশুসহ ৩ জন নিহত

ভয়েস প্রতিবেদক, রামু:

রামুতে বাস-কাভার্ডভ্যান মুখোমখি সংঘর্ষে নারী, শিশুসহ ৩জন নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটিঘাটা রাস্তার মাথা এলাকায় এ দর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো: নাসির উদ্দিন কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাসের সাথে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী, শিশুসহ ৩জন নিহত হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION