মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

উখিয়ায় ডাকাতের গুলিতে ২ ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু

ভয়েস প্রতিবেদক ;
উখিয়ায় সশস্ত্র ডাকতের গুলিতে ২ ভাই গুলিবিদ্ধ হয়েছে। এসময় হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। আহত ব্যক্তি হলেন- মোহাম্মদ হাসান (৩৫)।

আজ সোমবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রাত ৯টারদিকে একদল সশস্ত্র ডাকাতদল ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। এসময় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবাদ জিনিষপত্র নিয়ে যায়। এসময় ডাকাতে গুলিতে দুই সহোদর নুরুল আমিন বাবুল ও মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে নুরুল আমিন বাবুল (৪৫) মারা যান। এঘটনায় আহত মোহাম্মদ হাসান (৩৫) সদর হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে আছি। ব্যাপারটি ডাকাতি নাকি অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION