বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

তিন নির্বাচন পরিচালনায় সাবেক সিইসিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগ

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করেছে পুলিশ। মামলাটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। আসামির তালিকায় রয়েছেন তিন মেয়াদের সিইসি, তাদের অধীনের নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাসহ মোট ২৪ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার একটি আদালত শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১২০(ক), ৪২০ ও ৪০৬ ধারা মামলায় যুক্ত করার অনুমতি দেন।

মামলার বাদী বিএনপি নেতা সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, নির্বাচনে ভয়ভীতি, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে ভোটারদের বাধাগ্রস্ত করা হয়েছে। তদন্তে ব্যালট, সাক্ষ্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভোট জালিয়াতির প্রমাণ উঠে আসবে বলেও দাবি করেন তিনি।

এর আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। আদালতে তাদের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দলটি। এসব নির্বাচনেই আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় ছিল। তিনটি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে হাইকোর্টের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথও তৈরি হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION