মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

কক্সবাজারে বৃক্ষমেলা ২০ জুলাই শুরু

ভয়েস প্রতিবেদক:

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হচ্ছে বৃক্ষ মেলা ২০২৫।পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে এ মেলা চলবে সাতদিন।মেলায় এবার রাখা হবে জুলাই স্মৃতি কর্ণার। এছাড়া থাকছে ২০টির বেশি স্টল,যেখানে মিলবে নানা প্রজাতির গাছের চারা ও বীজ। এখান থেকেই কম দামে ভালো ও উন্নতজাতের গাছের কিনতে পারবেন দর্শনার্থীরা।

গতকাল জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেরই বৃক্ষরোপন করতে হবে।এ ছাড়া পর‌্যটকদের কাছে একটি নয়নাভিরাম সড়কে পরিণত করতে ও সৌন্দর‌্যবর্ধনে মেরিন ড্রাইভের দু’পার্শ্বে প্রয়োজনীয় গাছ লাগোনোর জন্য বনবিভাগকে অনুরোধ করেন জেলা প্রশাসক।

সভায় দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম,উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান. সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হকসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের বৃক্ষ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া বৃক্ষমেলার উদ্বোধনী দিন সকালে র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION