শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ভয়েস নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রবিবার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে। ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।

ভযেস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION