বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ এখন সচেতন, রুখে দাঁড়ালে মব ভায়োলেন্স বন্ধ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণই রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই।’

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে শুরু হওয়া এই সভা শেষ হয় পৌনে ২টায়। সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার— এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু ঘিরে আয়োজিত হয় উচ্চপর্যায়ের এই সমন্বয় সভা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। একে রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে জনসচেতনতা তৈরিতে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে।’

তিনি জানান, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।’

সভায় অংশ নেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষে বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শন করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION