বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় সাকিবের ধারেকাছে কেউ নেই

খেলাধুলা ডেস্ক:
ক্যারিয়ার প্রায় শেষের পথে, রাজনৈতিক কারণে দেশছাড়া হয়েছেন অনেকদিন আগে, তাকে ঘিরে বিতর্কের শেষ নেই; অথচ জনপ্রিয়তাতেও সেই সাকিব আল হাসানের ধারেকাছে কেউ নেই। এ যুগে অনেকক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার অনুসারীর সংখ্যাকে জনপ্রিয়তার মানদণ্ড হিসেবে ধরা হয়। অফলাইন বাদ দিয়ে শুধু অনলাইনের অনুসারী হিসাব করলেও সাকিবের ধারেকাছে অন্য কেউ নেই।

মারমুখী সূর্যবংশীকে আউট করলেন মাইকেল ভনের ছেলেমারমুখী সূর্যবংশীকে আউট করলেন মাইকেল ভনের ছেলে
বিভিন্ন খেলার জনপ্রিয় বাংলাদেশি তারকাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অনুসারী সাকিবের। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স মিলিয়ে ৩৮ বছর বয়সী তারকার ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮ লাখ ৫৪ হাজার। তার চেয়ে ৪৩ লাখ ৩৯ হাজার অনুসারী কম নিয়ে দুইয়ে আছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে বিখ্যাত মুশফিকুর রহিম। তার ফলোয়ারসংখ্যা ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার।

ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?
এই তালিকার তৃতীয় স্থানে আছেন দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। সাবেক এই তারকার ফলোয়ারসংখ্যা ১ কোটি ৪ লাখ ১ হাজার। এই তিনজন ছাড়া আর কারও এক কোটি ফলোয়ার নেই। পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে- দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৯৮ লাখ ৯৭ হাজার) মোস্তাফিজুর রহমান (৯১ লাখ ২১ হাজার), তাসকিন আহমেদ (৮০ লাখ ৪ হাজার), মাহমুদউল্লাহ (৬৫ লাখ ৫২ হাজার)।

উদযাপনের পাশাপাশি সমবেদনা; ক্রিকেটের সৌন্দর্য এখানেইউদযাপনের পাশাপাশি সমবেদনা; ক্রিকেটের সৌন্দর্য এখানেই
নারী ক্রীড়াবিদদের মধ্যে ২৭ লাখ ২২ হাজার ফলোয়ার নিয়ে সবার ওপরে আছেন ক্রিকেটার জাহানারা আলম। সেরা দশে থাকা একমাত্র ফুটবলার হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার ফলোয়ার ৩২ লাখ ৮০ হাজার। ফুটবলে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সেনসেশন হামজা চৌধুরী কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক দিয়ে অনেক পিছিয়ে। ফেসবুক, এক্স আর ইনস্টাগ্রাম মিলিয়ে তার ফলোয়ারসংখ্যা মাত্র ২৩ লাখ ৫৬ হাজার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION