সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, গোলাগুলি, ১৪৪ ধারা জারি

ভয়েস নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি’র (এনসিপি) সমাবেশস্থলে ভাঙচুর এবং সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এদিন বিকাল ৩টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে এনসিপি’র নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

সড়কে আটকা পড়া এনসিপি’র নেতা-কর্মীদের গাড়ি বহর নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ ও যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে।’

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে ফিরছিলেন তারা। ফেরার পথেই তাদের গাড়ি বহরে হামলা হয়।

এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION