শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

ঢাকায় বিমান বিধ্বস্তে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থলে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

এর পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এরপর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জুনায়েত নামে আহত এক শিক্ষার্থী মারা যায়। সে-ও মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান।

ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ২০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে প্রিয় মুখের সন্ধানে এদিক-ওদিক হন্যে হয়ে ছুটছেন।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯-০৪৩৬৯৭।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিজ্ঞাপন

ওইদিন হতাহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION