রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলের রিয়াদ হোসেনকে (২২) সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে।

নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়াদ তার পিতা আহমদ হোসেনকে ছুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, রাতে ছুরিকাঘাতে আহত অবস্থায় আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, উপজেলার কাঞ্চনা এলাকায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION