শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

 জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ভাইরাল বক্তব্য প্রসঙ্গে যা বললেন

ভয়েস প্রতিবেদক:

খণ্ডিত বক্তব্য প্রচারে বিভ্রান্তি তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ বক্তব্য প্রচার/ প্রকাশ করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

শনিবার রাতে জামায়াতের দায়িত্বশীলদের বৈঠকে দেওয়া বক্তব্য ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় একটি গণমাধ্যমে তিনি আলোচ্য প্রতিক্রিয়া জানান।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আসলে আমার গতকালকের দায়িত্বশীল সমাবেশে মুহতারাম মানবিক নেতা ড. শফিকুর রহমানের উপস্থিতিতে- যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে আমি যে বক্তব্যটি রেখেছি- সেটা আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিম গভমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে। আমি এটি বোঝাতে চেয়েছিলাম। আজকে যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধুমাত্র আমাদের জামায়াত ইসলামীকে চিহ্নিত করছেন জিনিসটা পক্ষান্তরে তারা ফ্যাসিস্টদের সহযোগিতা ও উস্কানি দিচ্ছে। আমি যে বক্তব্য রেখেছি সেটা খণ্ডিত না শুনে পুরা শুনলে বুঝতে পারবেন আমি আমাদের পুলিশ বাহিনীকে দেশপ্রেমী হওয়ার জন্য এবং দেশের স্বার্থে কাজ করার জন্য, জনগণের কথা শুনার জন্য, জনগণের দেওয়ালে লিখন শুনার জন্য আমি বক্তব্যটা রেখেছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION