শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবানে ব্রাশ ফায়ারে যুবলীগ নেতাকে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এক যুবলীগ নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে শসস্ত্র সন্ত্রাসীরা। নিহতের নাম মং চ উ মার্মা (৪২)। মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে এই ঘটনা ঘটে। সে একই এলাকার চিং ক্যা উ কারবারী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৭-৮জনের শসস্ত্র সন্ত্রাসীদের একটি দল বাঘমারা এলাকায় এসে মং চ উ মার্মা কে ব্রাশ ফায়ার করে চলে যায়। সে ২ বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) থেকে যুবলীগে যোগ দেন। বর্তমানে সে জামছড়ি যুবলীগের ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যুবলীগে যোগ দেওয়ার কারনে তাকে জেএসএস সদস্যরা প্রান নাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের।

এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION