বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

হাতির আক্রমণ থেকে জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় লামায় ইআরটি গ্রুপ গঠন

লামা (বান্দরবান) লামার কুমারী বাজার এলাকায় ইআরটি গ্রুপকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মোহাম্মদ রফিকুল ইসলাম,  লামা:

বন্যহাতির আক্রমণ হতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় ১০ সদস্য বিশিষ্ট ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) গ্রুপ গঠন করা হয়েছে। লামা বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের যৌথ আয়োজনে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কুমারী বাজারে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ইআরটি গ্রুপকে হাতির জীবন যাত্রা, চলফেরা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা দেয়া হয়। কাগজে কলমে ধারনার পাশাপাশি গ্রুপটিকে ব্যবহারিক ভাবে হাতির আক্রমণ প্রতিহত করার কৌশল শিক্ষা দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোঃ ইসমাইল হোসেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য ও বঙ্গবন্ধু সাফারি পার্ক, চকরিয়ার ভারপ্রাপ্ত তর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী।

এছাড়া অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ, কুমারী পুলিশ ক্যাম্পের আইসি হুমায়ন কবির, ইউপি মেম্বার মোঃ আলমগীর চৌধুরী সহ প্রমূখ।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ বলেন, এশিয়ান হাতি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আকৃতির স্থলচর স্তন্যপায়ী প্রাণী। হাতি হলো ফ্ল্যাগশিপ প্রজাতি এবং এদেরকে ফরেস্ট ইঞ্জিনিয়ার বলা হয়। আইইউসিএন বাংলাদেশ ২০১৫ সালের লাল তালিকা অনুযায়ী, এশিয়ান হাতি মহাবিপন্ন প্রজাতির তালিকাভুক্ত।
বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় এদের বিস্তৃতি রয়েছে।

কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের কারণে টেকনাফ ও কক্সবাজারের আবাসিক ও অনাবাসিক হাতির আবাসস্থল ধ্বংস, করিডোর বিনষ্ট ও খাদ্যের অভাবসহ নানা প্রতিকূলতার কারণে এশিয়ান হাতি লোকালয়ে চলে আসছে। ফলে হাতি-মানুষের দ্ব›দ্ব বেড়েই চলেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION