রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি:

নাইক্ষ্যংছড়ি সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ছাগলখাইয়া লেদুরমুখ এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বিজিবি ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে একটি এসবিবিএল বন্দুক ও আটটি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ জানান, দুপুরে লেদুরমুখ এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বন্দুকগুলো উদ্ধার করে। তবে টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠ পাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর একই উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেঝিড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার করে ১১ বিজিবি ব্যাটালিয়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION