শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা

রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপুর্ন টেকসই প্রত্যাবাশন চায়-‘ওআইসি’র মহাসচিব

বিশেষ প্রতিবেদক:

ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। রোহিঙ্গা সমস্যার স্হায়ী সমাধান চায় এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ওআইসি সব সময় কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

আজ সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এই অভিমত প্রকাশ করেন। মতবিনিময় কালে তিনি জানান আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকার রোহিঙ্গা গনহত্যার যে বিচার দিয়েছে সে বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে। মতবিনিময় কালে রোহিঙ্গা প্রতিনিধি দল ওআইসির মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি নাগরিকত্ব নিরাপত্তা নিজেদের ভিটে মাটি ফিরিয়ে দেয়া সহ রোহিঙ্গা গনহত্যার বিচার সম্পন্ন সহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

সোমবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন অরগানাইজেশান অব ইসলামী কনফারেন্স ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। ওআইসির মহাসচিব পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আসেন। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে ওআইসির মহাসচিব ও প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ও শরনার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ওআইসির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

সকাল সাড়ে দশটার দিকে ওআইসির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা উখিয়া চার নাম্বার বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে এসে পৌঁছান। পরে সেখানে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের মতবিনিময় করেন। সেখানে রোহিঙ্গা ইয়ুথদের একটি সেন্টারে যান এবং রোহিঙ্গা যুবকদের শিক্ষা কার্যক্রম এবং তাদের দৈনন্দিন জীবনাচার নিয়ে কথা বলেন। পরে ক্যাম্পে আইইউসিএন পরিচালিত একটি সেন্টারে যান এবং সেখানে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে পাঁচ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন। বিকেলে ওআইসি প্রতিনিধি দল ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION