বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের বিভিন্ন বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, মতামত প্রকাশ এবং সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। আরডিআরএস বাংলাদেশের Promoting Gender Equality and Social Inclusion (GESI) প্রকল্পের সমাপনী মূল্যায়নে এমন চিত্র উঠে এসেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) কক্সবাজার শহরের হোটেল বিচ ওয়েতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। সভায় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, মূল্যায়নের ফলাফল এবং ভবিষ্যতে কার্যক্রমগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম জানান, জেলার পাঁচটি উপজেলার আটটি বিদ্যালয়ে গঠিত লাইক (LIKE—Learning Innovation & Knowledge Exchange) ক্লাবের মাধ্যমে মোট ২৯টি কার্যক্রম পরিচালিত হয়েছে। বিতর্ক, কুইজ, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অন্যতম অর্জন।

তিনি বলেন, শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদেরও বিভিন্ন প্রশিক্ষণ ও মতবিনিময় কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এতে বিদ্যালয়গুলোতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রেখেছে।

পরে গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম বেসলাইন ও এন্ডলাইন মূল্যায়নের তুলনামূলক ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের পর শিক্ষার্থীদের ১৬টি সক্ষমতার প্রতিটি সূচকে উন্নতি লক্ষ্য করা গেছে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, আত্মবিশ্বাস, নেতৃত্ব, মতামত প্রকাশ এবং সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

গবেষণায় আরও দেখা যায়, প্রাথমিক থেকে মাধ্যমিক—সব স্তরের শিক্ষার্থীদের মধ্যেই উন্নতি হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিবর্তনের মাত্রা তুলনামূলকভাবে বেশি। ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর শারীরিক সুস্থতা, অংশগ্রহণ এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতেও অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

প্রকল্পটি কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলার আটটি বিদ্যালয়ে বাস্তবায়িত হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উত্তরমিঠাছড়ি, পল্লানপাড়া, হাজীপাড়া, চেইন্দা, ঘটিভাঙ্গা ও ইনানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু খিজারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

বক্তারা বলেন, বিদ্যালয়ভিত্তিক জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরাও প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উল্লেখ্য, সত্তর দশকে আরডিআরসি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০১৭ সাল থেকে কক্সবাজার সহ দেশের ৩২টি জেলায় কাজ করছে ‘আরডিআরসি’ বাংলাদেশ। এরই অংশ হিসাবে কক্সবাজার জেলায় ৮টি স্কুলে ২৯টি কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION