সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সৌদিতে আরও ১৬ হাজার অবৈধ প্রবাসি আটক

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে গত এক সপ্তাহের অভিযানে আরও ১৬ হাজার ৬৪৯ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ওকাজ সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক মাস ধরেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে সৌদির আবাসিক আইন লঙ্ঘনের কারণে ১৬ থেকে ২২ মার্চের মধ্যে ৯ হাজার ২৫৯ জন আটক হন। এছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য ৪ হাজার ৮৯৯ জন এবং ২ হাজার ৪৯১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ১৫ হাজার ৭৮২ জনের মধ্যে ২ হাজার ৩৬৭ জন নারী।

কেউ অবৈধভাবে সৌদিতে প্রবেশের ব্যবস্থা, আশ্রয় অথবা যেকোনও ধরনের সুযোগ করে দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন অভিযোগ প্রমাণ হলে, ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার হতে পারে।

গত সপ্তাহেও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ১৬ হাজার ৪৭১ জনকে আটক করে। সৌদিজুড়ে এমন অভিযান চলবে বলে জানা গেছে। আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION