বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

 মাতামূহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে মেয়র আলমগীর চৌধুরী

মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়াঃ

চকরিয়ায় মাতামুহুরী নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে প্রতিবছর ছোট হয়ে আসছে পৌরসভার বির্স্তীণ জনপদ। নদীর ৩ পয়েন্টে পৌরসভার ৬ ওয়ার্ড। এ কারণে প্রতিবছর বর্ষামৌসুমে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বন্যায় নদীতে বিলীন হচ্ছে ৬ ওয়ার্ডের একাধিক গ্রাম। মাতামুহুরী নদীর শুরুতে চকরিয়া পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের অবস্থান।

এরপর নদীর মোহনা প্রবাহিত হয়েছে ২ নম্বর ওয়ার্ড হয়ে ১নম্বর ওয়ার্ডের শেষ পয়েন্ট বেতুয়াবাজার সেতু পর্যন্ত। সেখান থেকে নদীটি ঘুরে আবার বন্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডের আবদুলবারী পাড়া ও চরপাড়া হয়ে কাজিরপাড়া এলাকায়। ওই এলাকা থেকে মাতামুহুরী নদী চলে গেছে পালাকাটা রাবারড্যাম হয়ে বদরখালী সমুদ্র চ্যানেলে। যাওয়ার পথে নদীর তীব্রতা অব্যাহত আছে চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের তরছঘাট হয়ে বাটাখালী সেতু এলাকায়। সেখান থেকে ভাঙ্গনের খেলা চলছে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া পয়েন্টে।

খোন্দকারপাড়ার কয়েক হাজার মানুষের বসতির পৈত্রিক ভিটেবাড়ি, কবরস্থান, মসজিদ-মাদরাসা ও চাষাবাদের শত শত একর ধানি জমি মাতামুহুরীর নদী গ্রাসে বিলীণ হওয়ার উপক্রম। সাধারণ মানুষ ও স্কুল কলেজ এবং মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের এই পথটির মাঝখানের অংশ মাতামুহুরী নদীতে বিলীণ হয়ে যাচ্ছে।অবশ্য মাতামুহুরী নদীর ভাঙ্গনে এই তীব্রতা থেকে পৌরবাসি এবং জনগনের সম্পদের সুরক্ষা নিশ্চিতে টেকসই বেড়িবাধ ও সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

সম্প্রতি সময়ে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খোন্দকারপাড়া অংশের নদীর ভাঙ্গন জনপদ পরিদর্শন করেছেন মেয়র আলমগীর চৌধুরী।পরিদর্শন শেষে মেয়র আলমগীর চৌধুরী বলেন, তিনি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শনে এসেছেন। পৌরসভার ফান্ড ও ব্যক্তিগত তহবিল থেকে বিশেষ বরাদ্দ দিয়ে বালু আর সিমেন্টের সংমিশ্রণে ১হাজার ৫শত বস্তা মিক্সার জিও ব্যাগ দিয়ে নদীর পারে টেকসই বাধ নির্মাণ করবেন বলে তিনি স্থানীয় জনগনকে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাধ, খোন্দকারপাড়া হতে মগবাজার পর্যন্ত সড়ক ও সোডিয়াম বাতি নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান কন্ট্রাক্টর, মগবাজার মহিলা মাদরাসার সহকারি শিক্ষক মৌলানা আজিজুল হক, মসজিদ কমিটির সম্পাদক হেলাল উদ্দিন ও চকরিয়া সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য সাংবাদিক অলি উল্লাহ রনি উপস্থিত ছিলেন।

ভয়েস/জে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION