বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে ইয়াবাসহ আটক ৪

ভয়েস প্রতিবেদক, টেকনাফ: 

টেকনাফে পৌরশহরে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক মো. জিল্লুর রহমান, সহকারী উপ-পরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালের সামনে ফাহাদ ফার্মেসী দোকানের সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে মাদক কারবারীদের দেহ ও পলিথিন ব্যাগ তল্লাশী করে ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হাজী রহমত হোসেনের ছেলে মোঃ জাফর আলম প্রকাশ জাফরী (৩০), একই এলাকার নুর হোসেনের ছেলে নুর ফারুক (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।

আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এদিকে তাদের সিন্ডকেটে বেশ কয়েকজন বৈধ ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত রয়েছে।

এই সিন্ডিকেটে জিয়ার ৩ ফুফাত ভাই,পৌরসভা শাপলা চত্বরে হোটেল আল-আব্বাসের নিচে রেষ্টুরেন্ট ব্যবসা ও বেবি সুপার মার্কেটের সামনে কলা আড়ত,হাইস্কুল মাঠের পার্শ্বে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। তারা হলেন,কুলাল পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান,অলিয়াবাদ এলাকার শাকের এবং তার সহোদর ভাই পারভেজ। আরো বেশ কয়েকজন এই সিন্ডডিকেটে বৈধ ব্যবসার আড়ালে দিব্যি মাদক কারবার চালিয়ে যাচ্ছ বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION