বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলাই ভূমিকা রাখে-কানিজ ফাতেমা এমপি

ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহত্তম মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন এমপি কানিজ ফাতেমা।

ভয়েস প্রতিবেদক :

কালারমারছড়া ফুটবল একাডেমী মহেশখালী ২-০ গোলে ফুটবল প্রশিক্ষন একাডেমী রামুকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহত্তম মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

১৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে কাঙ্খিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন সদর উপজেলা আ’লীগ সভাপতি আবু তালেব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর আ’লীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, বিশিষ্ট শিল্পপতি আহমদ করিম সিকদার, অধ্যাপক এছারুল করিম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, সাংবাদিক ও সংগঠক কাফি আনোয়ার, সাংবাদিক মিছবাহ উদ্দিন আ’লীগ নেতা সেলিম মোর্শেদ, মমতাজুল ইসলাম, শাহজাহান মনির। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট কমিটির সভাপতি মাষ্টার হারুনর রশিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুল মজিদ খান, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, মাষ্টার আহমদ কবির, প্রধান সমন্বয়ক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও নুরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় কালারমারছড়া ফুটবল একাডেমী মহেশখালী ২-০ গোলে ফুটবল প্রশিক্ষন একাডেমী রামুকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারি আবুল কাসেম, সুমন দে, জয়নাল ও আহমদ কবির। খেলায় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সমাজকর্মী, সহস্রাধিক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION