শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

বড় হুজুরের জানাজা শনিবার জোহরের পর,মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে কান্নার রোল

ভয়েস নিউজ ডেস্ক:

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধান ফটক। দুদিনের আন্দোলনের সময় বন্ধ থাকার পর জুমার নামাজের সময় ওই ফটক খোলা হলেও জুমার নামাজ শেষে ফটকটি আবারও বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা।

তবে এখনও মাদ্রাসা শিক্ষার্থীদের বাইরে কাউকেই মাদ্রাসা ঢুকতে দেওয়া হচ্ছে না। মূল গেইটে চেকপোস্ট বসিয়ে আইডি কার্ড দেখে দেখেই শুধুমাত্র শিক্ষার্থীদের মাদ্রাসায় প্রবেশ করানো হচ্ছে। আল্লামা আহমদ শফীর জানাজার সময় ফটক সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

তবে জানাজার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হেফাজত আমিরের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছে মাদ্রাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ— শুরা কমিটি।

আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর হাটহাজারী মাদ্রাসায় আল্লামা আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে আল্লামা আহমদ শফীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মাদ্রাসার একজন শিক্ষার্থী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বড় হুজুরের মৃত্যুর খবরে মুহূর্তেই মাদ্রাসার সব কার্যক্রম স্তব্ধ হয়ে গেছে। পুরো মাদ্রাসায় কান্নার রোল পড়ে গেছে। এই ধরনের খবরের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।’

তিনি বলেন, ‘মাদ্রাসার মূল গেট খুলে দেওয়া হয়েছে। তবে আইডি কার্ড দেখে দেখে শুধুই ছাত্রদেরই এখন ঢুকতে দেওয়া হচ্ছে। বড় হুজুরের লাশ এলে তখন সবাইকে ঢুকতে দেওয়া হবে।’

এদিকে ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে আল্লামা আহমদ শফীর লাশ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার লাশের কাফন দেওয়া হবে। রাতেই ঢাকা থেকে মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে হেফাজতে ইসলামের একটি সূত্র। সূত্র:চট্টগ্রাম প্রতিদিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION