সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

ছেলের হাতে বাবা খুন

ভয়েস নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকায় মাদক সেবনের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুস সামাদ (৬০)। সোমবার (২৬ অক্টোবর) ভোরে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারা রাত বাইরে থেকে ভোররাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন আনোয়ার হোসেন। বাসায় ফিরেই তিনি বাবার কাছে নেশা সেবনের টাকা চান।

এ সময় তার বাবা আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকার করলে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তার বাবা আব্দুস সামাদের মাথা ও বুকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। বাবাকে হত্যার পর ছেলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION