শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

আল্লামা শফীর মরদেহ হাটহাজারিতে, দুপুর ২টায় জানাজা

ভয়েস নিউজ ডেস্ক:

হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এসে পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স র‌্যাবের পাহারায় হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়।এসময় তার ভক্ত-অনুসারীরা অ্যাম্বুলেন্স ধরে কান্নায় ভেঙে পড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদ্রাসার ভেতরের মাঠে নিয়ে রাখা হয়েছে আল্লামা শফীর ভক্ত-অনুসারীদের দেখার সুবিধার্থে। আল্লামা শফিকে শেষবারের মতো দেখতে সেখানে ভক্ত-অনুসারীদের ভিড় জমেছে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শতবর্ষী আলেম আল্লামা শফী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাটহাজারী মাদ্রাসায় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল্লামা শফীর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION