সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

উখিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিহত রায়হান

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই রায়হান (২৬)খুন হয়েছে। ঘাতক বড়ভাই রিপন (৪০) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মৃত নুরুল কবিরের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গা-জমি কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই মোরশেদ কবির রিপন অতর্কিত অবস্থায় কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার মরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই মোরশেদ কবির রিপন ও তার স্ত্রী কে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান বিগত দেড় বছর পূর্বে মা নূরমহল চৌধুরীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগের তীর ঘাতক ছেলে রিপন এর বিরুদ্ধে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION