সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিসহ আটক ৭

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক কারবারী আটক এবং মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক দেওয়ান মোহহাম্মদ জিল্লুর রহমান, সহকারী উপ-পরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার সদরের বীচ পয়েন্টের মেরিন ড্রাইভ রাস্তার উপর অভিযান চালিয়ে এক মাদক কারবারীদের দেহ তল্লাশী করে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটক মাদক কারবারী হলেন,উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড চান্ডলী পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ বেলাল (২৫)। এসময় অভিযানের টের পেয়ে কৌশলে বেলালের সহযোগী একই ইউনিয়নের বাহারছড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে মোক্তার আহমদ (৩৫) পালিয়ে যায়।

এছাড়া মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ মোবাইল কোর্টের মাধ্যমে আটক ম‌হিলা মোহছেনাকে ১ বছর অপর ৫ জনকে ৬ মাস ক‌রে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আটককৃতদের ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর ওই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION