মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শ্রীলঙ্কা সফর শুরু করার ব্যাপারেও এখন ঘোর অমানিশা

ভয়েস নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কা সফর কি আদৌ হবে? হলেও বাংলাদেশ দল কি ২৭ সেপ্টেম্বর উড়ে যেতে পারবে দ্বীপ দেশটিতে? প্রথম প্রশ্নের জবাবে এখনো আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। দ্বিতীয় প্রশ্নের জবাবে দ্বিধা আছে। মানে নির্দিষ্ট সময়ে সফর শুরু করার ব্যাপারেও এখন ঘোর অমানিশা। তাই সফরের দিন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত আছে তার কণ্ঠে। এই সফরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গতকাল বিসিবির সিইও দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনার কথা জানালেন। তবে সেই জানানোর মধ্যে আবার বিস্তারিত কিছু নেই।

যেমন শ্রীলঙ্কা সফরের ব্যাপারটি এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে তাও স্পষ্ট নয়। তবে বোর্ড যে আশাবাদী সেটা প্রকাশ করে যাচ্ছেন বিসিবির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। সপ্তাহ ঘুরে গেল শ্রীলঙ্কার দেওয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন ও অন্যান্য শর্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাতিল করে দেওয়ার পর। সেই থেকে কেবল জানা যাচ্ছে, শ্রীলঙ্কান বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, কভিড টাস্কফোর্সের কাছে দৌড়াচ্ছে বাংলাদেশ দলের সফরের ওপর থেকে শর্ত শিথিল করতে। মন্ত্রণালয় রাজি না। শোনা যায় টাস্কফোর্সও না।

সর্বশেষ অবস্থা কি? ‘তারা বলেছে তাদের যে কভিড-১৯ টাস্কফোর্স আছে বা অন্যান্য যে কর্র্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে যে হেলথ গাইডলাইন তা কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তারা আমাদের বিষয়গুলো নিয়ে জানাবে।’

পূর্বনির্ধারিত ২৭ তারিখেই জাতীয় দল দেশ ছাড়তে পারবে কি না সেই প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন সফর পেছানোর আভাস দিয়ে রাখলেন, ‘এখন পর্যন্ত যেহেতু আমরা (সিদ্ধান্ত) পাইনি, যদিও ২৭ তারিখকে ধরেই আমাদের প্রস্তুতি সবকিছু এগোচ্ছে। তবে এই মুহূর্তে বিষয়টি একটু চ্যালেঞ্জিং হবে। ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হলে আমরা করে নেব।’ এ নিয়ে পরিকল্পনায় বদলও এনেছে বিসিবি। জানাচ্ছে না এখন। প্রধান নির্বাহী শুধু এটুকু বলছেন- আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। সেভাবেই আমরা প্ল্যান করতে পারব।

শ্রীলঙ্কার সরকারি মন্ত্রক ও টাস্কফোর্স থেকে নমনীয় কোয়ারেন্টাইনের আভাস এখনো নেই। কিন্তু লঙ্কান বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগে কিছু তো জেনেছে বিসিবি। সেটা এখনই প্রকাশ্যে বলার মতো অবস্থায় নাকি নেই বিসিবি। মানে ঘোর অনিশ্চয়তা ধরে নিতে পারেন কেউ। তবে অক্টোবর-নভেম্বরের ৩ টেস্টের সিরিজটা আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই শ্রীলঙ্কান বোর্ডের জন্যও এক অর্থে এটা এই পর্যায়ে স্থগিত করে দেওয়া কঠিন। ইংল্যান্ডে হয়ে যাওয়া বায়ো-বাবল সিরিজগুলোর নিয়মের মধ্যে লঙ্কার নিয়মাবলির পার্থক্যটা কোথায়? ‘নির্দিষ্ট করে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমাদের জন্য যেটা সহনীয় পর্যায়ের বা আমরা যে জিনিসটা চাচ্ছি সে বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি।’ নিজাম উদ্দিন চৌধুরী ওসব এড়িয়ে গিয়ে জানান, ‘যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিছু বলছে না আমি মনে করি এটা আমদের মধ্যে থাকুক। কোনো বিস্তারিত কিছু আমরা প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ এর সঙ্গে জুড়ে দেন, ‘যেহেতু এসএলসি ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেব এবং এটা আমরা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে।’

তবে গোটা ব্যাপারটা যে শ্রীলঙ্কান ক্রিকেট কর্র্তৃপক্ষের হাতে নেই সেটাও জানান সিইও। প্রতিপক্ষের প্রতি সহানুভূতি নিয়ে বলেন, ‘পুরো বিষয়টি কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর নির্ভর করছে না; অনেকটা তাদের সরকারের সিদ্ধান্ত ও কভিড-১৯ টাস্কফোর্সের সিদ্ধান্তের ওপর। আমরা যতটা জেনেছি শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সঙ্গে যোগাযোগ করেছে, বোঝানোর চেষ্টা করছে আমাদের অবস্থান নিয়ে।’

শেষ পর্যন্ত শ্রীলঙ্কান বোর্ড ব্যর্থ হলে? ‘এই সিরিজ যদি কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য পরিকল্পনা আছে। খেলোয়াড়দের অনুশীলনটা আমরা চালিয়ে যাব এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। অন্য যে বিষয়গুলো যেভাবে চলছে সেগুলো চলবে। এরপর সিরিজ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হলে কোনো পরিকল্পনায় পরিবর্তন এলে আসবে।’ দেরি হয়ে গেলে ৩ টেস্টের সিরিজের ম্যাচ সংখ্যা কমতে পারে। আর এই সিরিজ হলেও ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বিসিবি শিগগিরই। নিজাম উদ্দিন সে কথা বলেই ইতি টানেন, ‘আমরা যদি এই সিরিজটাও করি তারপরেও আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ করার পরিকল্পনা রয়েছে।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION