সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইরানের কড়া সমালোচনা সৌদি বাদশাহর

জাতিসংঘের ভাষণে ইরানের কড়া সমালোচনা সৌদি বাদশাহর

ভয়েস নিউজ ডেস্ক:

বিধ্বংসী মারণাস্ত্র অর্জনে ইরানকে থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া এক ভষণে ইরানের ‘সম্প্রসারণবাদের’ নিন্দা জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।

ইরান ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি ভঙ্গ করেছে অভিযোগ তোলেন সৌদি বাদশাহ।

তিনি জানান, চুক্তি ভঙ্গ করে ইরান তার সম্প্রসারণ কর্মকাণ্ড আরও তীব্র করেছে, সন্ত্রাসী নেটওয়ার্ক সৃষ্টি করেছে এবং সেটি সন্ত্রাসবাদে ব্যবহার করেছে।

ইরান আঞ্চলিক বিশৃঙ্খলতা, উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা তৈরি করছে বলে তিনি আরও যোগ করেন।

১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদে দেয়া ভিডিও বক্তব্যে বাদশাহ সালমান বলেন, ‘ইরানকে থামাতে একটি বিস্তৃত সমাধান ও একটি আন্তর্জাতিক অবস্থান প্রয়োজন।’

সৌদি বাদশাহর অভিযোগ উড়িয়ে দেন জাতিসংঘে ইরান মিশনের মুখপাত্র আলিরেজা মিরইউসেফি। তিনি জানান, ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন।

আলিরেজা বলেন, ‘সৌদি নেতার এ অযৌক্তিক ও অন্যায্য দাবির মাধ্যমে আঞ্চলিক বিভেদ তৈরিতেই উৎসাহিত করা হচ্ছে না, স্থায়ী বিভক্তির বীজ বপন এবং আরও বেশি মারণাস্ত্র বিক্রির অভিপ্রায় প্রকাশ পেয়েছে।’

সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব এবং শিয়া মতাদর্শী ইরান মধ্যপ্রাচ্যে একাধিক ছায়া-যুদ্ধে লিপ্ত আছে। এর মধ্যে ইয়েমেনের প্রাণঘাতী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুইটি। পাঁচ বছর ধরে এ যুদ্ধে ইয়েমেন সরকারের পক্ষে লড়ছে সৌদি নেতৃত্বাধীন জোট আর শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সহায়তা দিচ্ছে ইরান। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION