রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

জয়ের রাতে ড্রেসিং রুমে একা কেঁদেছেন নেইমার!

খেলাধুলা ডেস্ক:

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তবে ম্যাচের পর সব আলো কেড়ে নিলেন ৯৮১ দিন পর সেলেসাওদের জার্সিতে ফেরা নেইমার জুনিয়র। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে এই কিংবদন্তি জানালেন, মাঠে ফেরার তীব্র আবেগে খেলা শেষে ড্রেসিংরুমে একা একাই কেঁদেছেন!

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে পায়ের পেশির চোটের কারণে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। অবশেষে কাল ম্যাচের দ্বিতীয়ার্ধে মাথেউস কুনিয়ার বদলি হিসেবে যখন মাঠে নামেন, তখন ব্রাজিলের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়। ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার, বন্ধু এবং কোটি ভক্তদের।

নেইমার বলেন, “কোনও সন্দেহ ছাড়াই বলবো, এটি আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ একটি দিন। সেলেসাওদের হয়ে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, আর আমি আবারও সেই সুযোগ পেয়েছি। দীর্ঘদিন আমি জাতীয় দল থেকে দূরে ছিলাম। এই জার্সিটা আমি প্রচণ্ড মিস করেছি এবং মাঠে ফিরতে মরিয়া হয়ে ছিলাম।”

নেইমার আরও যোগ করেন, “আজ মাঠে নামার পর এক বিশাল স্বস্তি অনুভব করেছি। আমি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং খেলা শেষে একা একাই কেঁদেছি। কারণ এই চেনা অনুভূতিগুলো আরও একবার ফিরে পাওয়া, জীবনকে নতুন করে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। আমি প্রতিটি ব্রাজিলিয়ান ভক্তের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য প্রার্থনা করেছেন, বিশেষ করে আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ।” নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION