বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

দিল্লি ক্যাপিটালসের কাছে ধরাশায়ী চেন্নাই সুপার কিং

খেলাধুলা ডেস্ক:

তারুণ্যের কাছে হার মানল অভিজ্ঞতা। শ্রেয়াস আইয়ারের কাছে হার মানলেন মহেন্দ্র সিং ধোনি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হারে চেন্নাই সুপার কিংস। একবার ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি।

তাকে ঘিরে প্রশ্ন এখন একটাই, তবে কি সত্যিই ছন্দ হারিয়েছেন দেশের সফলতম অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করেন দিল্লির ব্যাটসম্যানরা। ৪৩ বলে ৬৪ রান করেন ওপেনার পৃথ্বী শ। ২৭ বলে ৩৫ রান করেন শিখর ধাওয়ান। ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে শেষ হয় সিএসকে’র ইনিংস।

পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসি। ১২ বলে ১৫ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন ধোনি। ২১ বলে ২৬ রান করেন কেদার যাদব।
চেন্না্ই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা। তিন উইকেট নেন তিনি। দুই উইকেট নেন আনরিচ নোর্টে। এক উইকেট নেন স্পিনার অক্ষর প্যাটেল। উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে সিএসকে শিবির-কে আটকে দেন অভিজ্ঞ অমিত মিশ্র।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ও রান রেটে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চমস্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION