বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টানা তৃতীয় জয় পেয়েছে পিএসজি

খেলাধুলা ডেস্ক:

মাউরো ইকার্দির জোড়া গোলে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি লিগ ১’এ টানা তৃতীয় জয় পেয়েছে। রবিবার রাতে প্রতিপক্ষ স্তাদ দে রাঁসের মাঠে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

শুরুর দুই ম্যাচে হেরে যাওয়া পিএসজি এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে। শীর্ষে থাকা রেঁনের চেয়ে তারা চার পয়েন্ট পিছিয়ে।

পিএসজি এগিয়ে যায় নবম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইকার্দি।

৩৮তম মিনিটে নেইমারের ফ্রি কিক জাল খুঁজে পায়নি। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোলমুখ থেকে বাইরে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ।

৬১তম মিনিটে নেইমারের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এমবাপের বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইকার্দি।

৭৪তম মিনিটে মার্কিনিয়োসের হেড, আট মিনিট পর এমবাপের শটও লক্ষ্যে থাকেনি। শেষ দিকে পাবলো সারাবিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION