মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সাময়িকভাবে স্থগিত

বাংলাদেশ ক্রিকেট টিম।ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সাময়িকভাবে স্থগিত হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার জানিয়েছেন, আপাতত দল পাঠানো হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সফর নিয়ে আলোচনা করেন নাজমুল হাসান। পরে সাংবাদিকদের বলেন, নতুন সূচির জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। ডাম্বুলায় কন্ডিশনিং ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ে বিসিবি আপত্তি করায় জটিলতা দেখা দেয়। দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের হস্তক্ষেপে এসএলসি লঙ্কান কভিড টাস্কফোর্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করে। টাস্কফোর্স চিকিৎসকদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়। সিদ্ধান্ত জানাতে লম্বা সময় নেয় লঙ্কান কভিড টাস্কফোর্স। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই দুপক্ষ সমাধানে পৌঁছাতে পারেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর থেকে এসএলসির সঙ্গে তিন টেস্টের সিরিজ নিয়ে আলোচনা করছিল বিসিবি। জাতীয় দলের সঙ্গে এইচপি স্কোয়াডকেও আতিথেয়তা দিতে রাজি হয়েছিল তারা। কিন্তু সবকিছুতে বাধ সাধে ওই কভিড টাস্কফোর্স।

লঙ্কায় পৌঁছানোর পর টাইগারদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পাশাপাশি ৩০ জনের বহর ঠিক করে দেয় তারা। আরও জটিল সব শর্ত জুড়ে দেওয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছিলেন বিসিবি সভাপতি। এসএলসিকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION