মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
চার বছরের বেশি সময় মৃত ঘোষণার পর জীবিত পাওয়া গেল কঙ্গো ফুটবলার হিয়ানিক কাম্বাকে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায় এক সময়ে জার্মানির শীর্ষস্থানীয় ক্লাব শালকের হয়ে খেলা এই ফুটবলারকে জার্মানির রুহরে দেখা যায়।
এর আগে ২০১৬ সালের ৯ জানুয়ারি নিজ দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় কাম্বার নিহত হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছিল।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানায়, ৩৩ বছর বয়সী কাম্বা এখনও জীবিত। তিনি রুহরে একটি এনার্জি সাপ্লায়ার কোম্পানিতে কেমিক্যাল টেকনিশিয়ানের কাজ করনে।
ভয়েস/আআ