মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পঞ্চম শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ

Bayern Munich's German goalkeeper Manuel Neuer holds the German Supercup trophy as FC Bayern Munich fottball team celebrates after winning the German Supercup football match FC Bayern Munich v BVB Borussia Dortmund in Munich, Southern Germany, on September 30, 2020. (Photo by CHRISTOF STACHE / various sources / AFP) / DFL REGULATIONS PROHIBIT ANY USE OF PHOTOGRAPHS AS IMAGE SEQUENCES AND/OR QUASI-VIDEO

খেলাধুলা ডেস্ক:

সাফল্যে মোড়ানো বছরটিতে পঞ্চম শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এবার জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে শিরোপা নির্ধারণী পাঁচ গোলের তীব্র লড়াইয়ে ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারায় বায়ার্ন। ২-২ সমতায় এগিয়ে চলা ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দেন স্বাগতিক দলের জশুয়া কিমিচ।

চলতি বছর এই নিয়ে পাঁচটি শিরোপা জিতল বায়ার্ন। এর আগে তিন মাসের ব্যবধানে বুন্দেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ ঘরে তুলে তারা। জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির সামনে বছরের ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি রয়েছে। ক্লাব বিশ্বকাপ জিততে পারলেই সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হবে।

বায়ার্নের বিপক্ষে ম্যাচের অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। দ্রুত গতির পাস পেয়ে খুব কাছ থেকে জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার করেন্টিন তোলিসো। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। ডি-বক্সের মাঝামাঝি থেকে নিখুঁত হেডে গোলটি করেন এই আক্রমণভাগের খেলোয়াড়। ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি ডর্টমুন্ড।

উইঙ্গার হুয়ান ব্র্যান্ডটের গোলে বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে একটি গোল শোধ করে অতিথি দল। ৫৫তম মিনিটে তরুণ স্ট্রাইকার আর্লিং হল্যান্ড গোল করলে ম্যাচে সমতা ফেরায় অতিথি দল।
ম্যাচের ৮২তম মিনিটে বায়ার্নকে জয়সূচক গোলটি এনে দেন কিমিচ। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন জার্মান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাতে চলতি বছরে পঞ্চমবারের মতো শিরোপা উদ্‌যাপনের মতো রসদ পেয়ে যায় বায়ার্ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION