মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন

ভয়েস নিউজ ডেস্ক:

অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বাক্স-পেটরা গুছিয়ে তাই ফিরে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা সাবেক এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তিনি।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন সাকিব। দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

গত মাসের শুরুতে দেশে ফিরেছিলেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের জন্য ঢাকা ফিরেছিলেন তিনি। লোকচক্ষুর অন্তরালে কঠোর অনুশীলন করেছিলেন। তার তদারকিতে ছিলেন দুই কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিম। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ফেরার কথা ছিল সাকিবের। সিরিজ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন আরও দীর্ঘ হচ্ছে।

ফিক্সিং প্রস্তাব গোপন রাখায় সাকিব আইসিসি কর্তৃক এক বছরের সাজা ভোগ করছেন। চলতি মাসের ২৯ তারিখ তার সাজা শেষ হবে। লঙ্কান সিরিজ স্থগিত হলেও তিনি ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে। সূত্র: আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION