শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘ড. কামাল ২৬ ডিসেম্বরের কাউন্সিলে  না এলে নতুন সভাপতি নির্বাচন’

ভয়েস নিউজ ডেস্ক:

বর্তমান সভাপতি ড. কামাল হোসেন কাউন্সিলে উপস্থিত না হলেন নতুন সভাপতি নির্বাচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণফোরামের বিদ্রোহী অংশের নেতা সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। আজ শনিবার রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্টু বলেছেন, ড. কামাল আগামী ২৬ ডিসেম্বরের কাউন্সিলে যোগ না দিলে নতুন সভাপতি নির্বাচিত করবেন সারা দেশের কাউন্সিলররা। কাউন্সিলের প্রস্তুতি হিসেবে ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা সারা দেশ সফর করে কাউন্সিলের প্রস্তুতি গ্রহণ করবে।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানান গণফোরামের বিদ্রোহী অংশের এই নেতা। একই সঙ্গে সারা দেশে ‘ধর্ষণের মহামারির’ প্রতিবাদে আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

প্রতিষ্ঠার ২৭ বছর পর সম্প্রতি ভেঙে যায় ড. কামাল হোসেনের গড়া রাজনৈতিক দল গণফোরাম। দলটির একাংশের নেতারা দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে দলের সিদ্ধান্ত অমান্য করে গত ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভা করেন।

ওই সভা শেষে এক সংবাদ সম্মেলন করে দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ চার নেতাকে বহিষ্কার করার কথা জানানো হয়। একই সঙ্গে আগামী ২৬ ডিসেম্বর দলটির কাউন্সিল ডাকা হয়েছে।

অন্যদিকে বর্ধিত সভায় যারা উপস্থিত ছিলেন- তারা কার্যত গণফোরামের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। এক বিবৃতিতে তিনি বলেন, গণফোরামের পদ-পদবীহীন কিছু সদস্য দলীয় সিদ্ধান্ত ছাড়াই দলের নাম ব্যবহার করে একটি সভা অনুষ্ঠান করেন, যেটিকে তারা ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন। সূত্র:আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION