রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের সাবরাংয়ে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শনিবার রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।
অভিযানের সময় ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা আলামত ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
ভয়েস/আআ