সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পেকুয়ায় বৃদ্ধ গ্রেফতার

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল মাবুদ (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালালে শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দিলে রাতেই বৃদ্ধকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার বৃদ্ধ পেকুয়া সদর পূর্ব মেহের নামা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

কিশোরীর পিতা আবদুল মালেখ বলেন, আবদুল মাবুদ আমার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে একা সর্বনাশ করেছে। তার বিরুদ্ধে এজাহার দেয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

তবে এ ঘটনায় অভিযুক্ত আবদুল মাবুদের মেয়ের জামাই নাছির উদ্দিন ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবী করেন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অভিযোগ পেয়েই আবদুল মাবুদকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION