মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিবের পাশে আফ্রিদি চতুর্থ ফাইফারে হয়ে

শাহীন আফ্রিদি, সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক:

বড্ড বিবর্ণ ফর্মে ছিলেন। কাউন্টি ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। অথচ সেই আফ্রিদি কিনা মাত্র ১৫ দিনের মধ্যে ৫ ম্যাচের তিনটিতে শিকার করলেন পাঁচ উইকেট করে। আর তাতেই জায়গা করে নিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফাইফার (পাঁচ উইকেট শিকার) সংখ্যায় সাকিবকে স্পর্শ করলেন ২০ বছর বয়সী এই পাকিস্তানি পেসার। সাকিবের সমান চারটি ফাইফারের মালিক হলেন আফ্রিদি। তাদের সামনে এখন কেবল লাসিথ মালিঙ্গা। এই লঙ্কান পেসার পাঁচটি ফাইফারের মালিক।

আফ্রিদির শেষ তিন ফাইফারের শুরু হয়েছিল ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের শেষ ম্যাচে। হ্যাম্পশায়ারের জার্সিতে মিডলসেক্সের বিপক্ষে গুণে গুণে ছয় উইকেট নিয়েছিলেন আফ্রিদি। আর মধ্যে ডাবল হ্যাটট্রিকের (টানা চার বলে চার উইকেট) ঘটনাও রয়েছে। সবচেয়ে বড় বিষয় ডাবল হ্যাটট্রিক করার পথে চার ব্যাটসম্যানকেই বোল্ড করেছিলেন আফ্রিদি। সে ম্যাচে নেন ক্যারিয়ার সেরা ১৯ রানে ৬ উইকেট।

কাউন্টিতে থেকে ফিরে ঘরের মাঠে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খাইবার পাখতুনের হয়ে মাঠে নামেন এই বাঁহাতি পেসার। প্রথম ম্যাচে নর্দার্ন পাকিস্তানের বিপক্ষে নেন ১ উইকেট। এরপরের ম্যাচেই বেলুচিস্তানের বিপক্ষে শিকার করেন পাঁচ উইকেট, ৪-০-২০-৫!

এরপরের ম্যাচে পান কেবল ১ উইকেট। তবে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আবার পাঁচ উইকেট শিকার আফ্রিদির। সোমবার সিন্ধের বিপক্ষে দলকে জেতানো পারফরম্যান্স করেন আফ্রিদি। মাত্র ২১ রান খরচায় ফের নিয়েছেন ফাইফার। সবমিলিয়ে ১৫ দিনের মধ্যে পাঁচ ম্যাচে তিন ফাইফারের মালিক হলেন আফ্রিদি। এর আগে ঘরোয়া টি-টোয়েন্টিতে আরেকটি ফাইফার মিলিয়ে ২০ বছর বয়সে মাত্র ৫৬ ম্যাচে চার ফাইফারের মালিক হলেন এই বাঁহাতি পেসার।

কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডে দুই নম্বরে উঠে এসেছেন আফ্রিদি। সাকিব এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজের সমান চার উইকেট পেলেও ম্যাচসংখ্যা কম হওয়াতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে আফ্রিদি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ফাইফার

১/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ২৮৯ ম্যাচে ৫ বার

২/ শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ৫৬ ম্যাচে ৪ বার

৩/ ডেভিড ওয়াইজ (দক্ষিণ আফ্রিকা) – ২০৩ ম্যাচে ৪ বার

৪/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩০২ ম্যাচে ৪ বার

এছাড়া ৩ বার ফাইফার নিয়েছেন অঙ্কিত রাজপুত (ভারত), অ্যান্ড্রু এলিস (নিউজিল্যান্ড), টম স্মিথ (ইংল্যান্ড), উমর গুল (পাকিস্তান), মোহাম্মদ সামি (পাকিস্তান) ও জেমস ফকনার (অস্ট্রেলিয়া)। সূত্র: রাইজিংবিডি.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION