মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আমেরিকান পেসার আলীর আইপিএলে খেলা হলো না

পাকিস্তান বংশোদ্ভোত আমেরিকান পেশার আলী খান

খেলাধুলা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ডাক পান। স্বপ্নটা তো বড়ই ছিল পাকিস্তানে জন্ম নেয়া আমেরিকান ক্রিকেটার আলি খানের। ২৯ বছর বয়সী এই পেসারের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।

আইপিএলে ডাক পড়েছিল আরেকজনের চোটে। এবার নিজেই চোটের কারণে ছিটকে পড়লেন আলি খান। আইপিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এর আগে কলকাতা নাইট রাইডার্সে হ্যারি গার্নের চোটে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন আলি খান। আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের ক্রিকেটার খান। দুর্ভাগ্যজনকভাবে এবারের মৌসুমটা তিনি চোটের কারণে মিস করছেন।’

পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া আলি খানের গত বছর যুক্তরাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। একটি ওয়ানডে খেলেছেন তিনি। ২৩ রান খরচায় একটি উইকেটও পান।

তবে আলি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নজরে আসেন মূলত ক্যারিবীয় লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে। ওই দলটির মালিক শাহরুখ খান, আইপিএলে কেকেআরেরও মালিক তিনিই।

সিপিএলে নিজের দুর্দান্ত বোলিং দিয়ে আসরের অন্যতম সেরা পারফরমার ছিলেন আলি। ৮ ম্যাচ খেলে ৭.৪৩ গড়ে পেয়েছিলেন ৮ উইকেট। ফাইনালে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়য় ত্রিনবাগো।

আলি খান নিয়মিতই ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। স্লগ ওভারেও কলকাতার বোলিং আক্রমণে বাড়তি মসলা যোগ করতে পারবেন, এমন ভাবনা থেকেই তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। শেষতক কোনো ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে আলিকে। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION