শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশব্যাপী বিক্ষোভের ডাক বিএনপির,ধর্ষণের প্রতিবাদে

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে ধর্ষণের মহোৎসব চলছে এমন দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৃহস্পতিবার ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সারাদেশে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হবে। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের এই কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও অঙ্গ সংগঠন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেয়। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION