শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি ক্ষমতায় থাকতে হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে: কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দেশে হত্যা, সন্ত্রাস, নারী ও সংখ্যালঘু নির্যাতনের যে অভয়ারণ্য তৈরি করেছিল তা বিএনপি ভুলে গেলেও এদেশের মানুষ ভোলেনি। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা, হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে। কেউ বিচার পায়নি, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। পক্ষান্তরে শেখ হাসিনার সরকার কোনও অপরাধ আড়াল করতে চায় না, কোনও অপকর্ম রাজনৈতিক রং দিয়ে আড়াল করতে চায় না। অপরাধকে অপরাধ হিসেবে দেখে। দুর্নীতি, অনিয়ম ও যে কোনও অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার পিছু টান নেই। প্রতিটি ঘটনার বিচার হবে।

তিনি আরও বনৈ, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে। তারা বছরের পর বছর এই একই ঢোল বাজিয়ে যাচ্ছে। আন্দোলন-নির্বাচনে চরমভাবে ব্যর্থ বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি। তাদের আন্দোলন মুখে মুখে, পত্রিকার পাতায় ও ফেসবুক স্ট্যাটাসে। দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। সরকার নয়, বরং বিএনপির নেতাদেরই ব্যর্থতার দায় নিয়ে টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় মেতে উঠেছে। একটি ঘটনাকে অন্যদিকে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত তারা। যখনি কোনও ইস্যু পায়, তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপচেষ্টা চালায় এই দলটি। দেশে-বিদেশে কোথায় সরকারবিরোধী গোপন বৈঠক হচ্ছে সে ব্যাপারে আমরা সজাগ।’সূত্র: বাংলা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION