সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

ভূমিদস্যুদের কোন ধর্ম নেই,মহাশ্মশানের দখল উচ্ছেদের দাবি

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ

ভয়েস প্রতিবেদক:

মহাশ্মশানের জায়গা দখলকারীদের উচ্ছেদের দাবিতে মিছিল ও মানববন্ধন

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমিদস্যুদের কোন ধর্ম নেই। তাদের কাজ হলো প্রভাব খাটিয়ে অন্যের ভূমি গ্রাস করে। দখল ও লুটপাটে মেতে উঠেছে বিজিবি ক্যাম্প এলাকার কতিপয় চিহ্নিত ভূমিদস্যু। তাদের কারণে আজ হিন্দু সম্প্রদায়ের শ্মশানও নিরাপদ নেই। তাই অবিলম্বে বিজিবি ক্যাম্প সংলগ্ন কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখলকারীদের উচ্ছেদ করা না হলে কক্সবাজারের হিন্দু সম্প্রদায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বিজিবি ক্যাম্প সংলগ্ন কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি রূপন মল্লিকের সভাপতিত্বে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বিজিবি ক্যাম্প সংলগ্ন কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিত দাশ, মল্লিক পাড়া সমাজ কমিটির সভাপতি প্রদীপ মল্লিক, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শিপন পাল, ঘীত পল্লী ও বনরূপা পাড়ার পক্ষে সদানন্দ দে, জ্যোতি মল্লিক বাবু, জেলা হিন্দু ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত দে বিশাল, ঘীতপল্লী পূজা উদযাপন কমিটির সভাপতি জয়রাম দে প্রমূখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION