মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Barcelona's Argentine forward Lionel Messi looks downwards during the Spanish League football match between Getafe and Barcelona at the Coliseum Alfonso Perez stadium in Getafe, south of Madrid, on October 17, 2020. (Photo by GABRIEL BOUYS / AFP) খেলাধুলা ডেস্ক:
বল দখলে অধিকাংশ সময় আধিপত্য দেখালেও কাজের কাজ হয়নি। লা লিগার ম্যাচে গেতাফের মাঠ থেকে হার নিয়ে ফিরেছে বার্সেলোনা।প্রতিপক্ষের মাঠে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে শনিবার রাতে ১-০ গোলে হারে কাতালান ক্লাবটি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটা দলটির প্রথম হার। ম্যাচের ৫৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্বাগতিক দলের স্ট্রাইকার জেইমি মাতা।
ভাগ্য সহায় না থাকায় গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। মেসির একটি শট গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া অঁতোয়ান গ্রিসমান খুব কাছে বলে পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি।এই হারে পয়েন্ট টেবিলের নবমস্থানে নেমে এসেছে বার্সেলোনা। চার ম্যাচে তাদের পয়েন্ট ৭।
দিনের অপর ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে কাদিজের কাছে হেরেছে ১-০ গোলে। লা লিগায় সাত মাসের মধ্যে এটা জিনেদিন জিদানের দলের প্রথম হার।
ম্যাচটিতে হারলেও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে গেতাফে। কাদিজ আছে তৃতীয়স্থানে।
ভয়েস/আআ