রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে পানি ঋতুকালীন রোগ-প্রতিরোধ করবে

লাইফস্টাইল ডেস্ক:

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমবেশি সবাই নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হন। এই সময়টাতে জ্বর, কাশি, সর্দি এবং গুটি বসন্তে আক্রান্ত হওয়া সাধারণ বিষয়।বিশেষজ্ঞদের মতে, এসব রোগ থেকে দূরে থাকার জন্য শরীর আর্দ্র রাখা, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল এবং শাকসবজি খেয়ে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

শসা, লেবু ও পুদিনা পাতা দিয়ে তৈরি এই ভিটামিন-সি সমৃদ্ধ পানীয় দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। পাশাপাশ ঋতুকালীন রোগ থাকবে দূরে।

শসা: কুড়মুড়ে, শীতল ও মজাদার এই সবজি খনিজ, ভিটামিন এবং ইলেকট্রোলাইটে ভরপুর। শসা শরীর আর্দ্র রাখতে সহায়তা করে। ৯৫ শতাংশ পানিতে পূর্ণ এই সবজিতে রয়েছে অ্যাসকর্বিক এবং ক্যাফেইক অ্যাসিড। এটি শরীর পানিশূন্যতা হতে দেয় না, পানির মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এতে ক্যালরির পরিমাণ খুবই থাকায় ওজন কমাতে সহায়ক।

লেবু: লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। ফলে মৌসুমি নানা সংক্রামক রোগ, যেমন ঠান্ডা, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জায় লেবু কার্যকর।

লেবুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করে। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়।

লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে। লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড রয়েছে। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তা ছাড়া লেবুর রস বলিরেখা দূর করতে সাহায্য করে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা কমায়। গরম পানিতে খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়।

পুদিনা পাতা: ভেষজ এই পাতার অনেক ঔষধি গুণ রয়েছে। এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে। এটি ওজন কমানো এবং হজম সহায়ক উপাদান রয়েছে। এতে থাকা এনজাইম পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়। পুদিনায় থাকা প্রদাহপ্রতিরোধী উপাদান কাশি উপশম করে।

পানীয় তৈরি প্রণালি: সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক চিমটি ব্ল্যাক সল্ট এবং চাট মসলা মেশাতে পারেন। প্রতিদিন এক গ্লাস এই পানীয় পান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। একই সঙ্গে দূরে থাকবে সব ঋতুকালীন রোগ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION