শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কাপড়ে দাগ নিয়ে ভাববেন না, উৎসবে মাতুন

লাইফস্টাইল ডেস্ক:

পুজোয় দশমীতে ঠাকুর বিসর্জনের আগে সিঁদুর খেলা হয়। নাম সিদের খেলা হলেও এখন অন্য নানা রং ও থাকে। সাধারণত নারীরা সাদা শাড়ি লাল পেড়ে, আর ছেলেরা সাদা কুর্তা, পাঞ্জাবি পরে থাকে। নতুন সাদা কাপড়ে রং লেগে যাবে ভেবে উৎসব মাটি করবেন? দেখুন কিছু নিয়ম মেনে খেললে, দাগের চিন্তা দূরে ঠেলে দিতে পারবেন।

রঙ বা সিঁদুর শুকিয়ে গেলে দাগ বসে যায়। তাই কাপড়ে লাগার পরপরই পরিষ্কার করার চেষ্টা করবেন। সিঁদুর গুঁড়া হলে আগে শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে যতটা সম্ভব ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, পানি দিয়ে ঘষা শুরু করলে দাগ ছড়িয়ে যাবে।

দাগ লেগে থাকা জায়গা প্রথমে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। কখনওই গরম পানি ব্যবহার করবেন না, এতে দাগ স্থায়ী হয়ে যায়। চাইলে সাদা কাপড় হলে অক্সিজেন ব্লিচ (যেমন Vanish বা OxiClean) ব্যবহার করতে পারেন। তবে ক্লোরিন ব্লিচ ব্যবহার করলে কাপড়ের ফ্যাব্রিক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

প্রাকৃতিক রঙ হলে করণীয়

এগুলো সাধারণত ফুল, হলুদ, পালং, চন্দন বা অন্য ভেষজ উপাদান থেকে বানানো হয়। এক দুইবার সাবান–ডিটারজেন্টে ধুলেই সহজেই উঠে যায়। কিন্তু যদি কেমিক্যাল মিশ্রিত সিনথেটিক রঙ হয় যাতে মেটালিক পিগমেন্ট থাকে সেক্ষেত্রে কাপড়ের আঁশে শক্তভাবে বসে যায়। এমনিতেই সহজে ওঠে না, কয়েকবার ধোয়া ও বিশেষ যত্ন নিতে হয়।

সাবান ও ভিনেগারের মিশ্রণ খুব কাজের

হালকা ডিটারজেন্ট বা লিকুইড সাবান ব্যবহার করুন। এক চামচ সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা হাতে ঘষুন।
কাপড়ে দাগ নিয়ে ভাববেন না, উৎসবে মাতুন
বেকিং সোডা পেস্ট

বেকিং সোডা ও পানি মিশিয়ে ঘন পেস্ট বানান। দাগের ওপর লাগিয়ে আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।

নতুন বা সাদা কাপড় হলে দাগ বেশি ধরা পড়ে। যত দ্রুত ধোবেন, তত সহজে রঙ উঠবে। গরম পানি ব্যবহার করলে অনেক সময় রঙ স্থায়ী হয়ে যায়, তাই শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করবেন।

রঙিন বা সিল্কের কাপড়ে ব্লিচ ব্যবহার করবেন না। নতুন কাপড় হলে আগে ছোট একটি জায়গায় টেস্ট করে নিন, রঙ উঠে যাচ্ছে কিনা।

যেহেতু রঙ লেগে থাকার ঝুঁকি থাকছে না, সেহেতু মন খুলে রঙ খেলুন এই পুজোয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION