মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সেরা ফর্মে নেই মেসি, তবে ফিরে আশা কোচের

Barcelona's Argentine forward Lionel Messi looks downwards during the Spanish League football match between Getafe and Barcelona at the Coliseum Alfonso Perez stadium in Getafe, south of Madrid, on October 17, 2020. (Photo by GABRIEL BOUYS / AFP)

খেলাধুলা ডেস্ক:

গ্রীষ্মকালীন দল-বদলে বার্সেলোনা ছাড়ার চেষ্টা করার পর থেকে লিওনেল মেসি তার সেরা ফর্মে নেই বলে মন্তব্য করেছেন ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান। তবে চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকের মাধ্যমে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দ্রুতই ফর্মে ফিরবে বলে মনে করেন তিনি।

গত আগস্টে এক ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়।

তবে বার্সেলোনা ম্যানেজমেন্ট আপত্তি জানালে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। ছয়বারের বর্ষসেরা ফুটবলারের এই অনিচ্ছা যেন পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে।

নতুন মৌসুম শুরুর পর থেকে গোলখরার মধ্যে আছেন মেসি। এখন পর্যন্ত লা লিগায় বার্সেলোনার চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে পাওয়া গোলটি আবার পেনাল্টি থেকে।

ওই গোলের পর গত তিন ম্যাচের একটিতেও জালে বল জড়াতে পারেননি মেসি। এর মধ্যে গত শনিবার বার্সেলোনা সবশেষ ম্যাচে গেতাফের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের হার নিয়ে ফেরে।

তবে মেসির ফর্ম নিয়ে হতাশ হচ্ছেন না কোচ কোম্যান। চলতি সপ্তাহে ফেরেনকভারোস ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটির মাধ্যমে ছয়বারের বর্ষসেরা ফুটবলার গোলে ফিরতে পারে বলে মনে করেন বার্সেলোনার নবনিযুক্ত এই কোচ।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পারফরম্যান্স মন্তব্য করতে গিয়ে কাতালান ক্লাবটির কোচ কোম্যান বলেন, “হয়তো, এই সময়টায় মেসির পারফরম্যান্স আরও ভালো হতে পারে।”

“তবে সে খুশি। সে কঠোর পরিশ্রম করছে। সে সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সে দুর্ভাগ্যের কবলেও পড়েছে। গেতাফের বিপক্ষে হারের ম্যাচটিতে তার বেশ কয়েকটি শট পোস্টে লেগেছে।” “তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আসছে ম্যাচগুলোতে আমরা তাকে সেরা ফর্মে দেখব। এ ব্যাপারে আমি নিশ্চিত।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION