রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সৈকত থেকে অপহৃত শিশু উদ্ধার চকরিয়ায়, অপহরণকারী জেলে

আবু তালেব

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া থানার পুলিশ স্থানীয় জনতার সহায়তায় আবু তালেব (৮) নামের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে মঙ্গলবার রাতে ডুলাহাজারা স্টেশন থেকে। এ সময় আটক করা হয় অপহরণকারী ভ্যানচালক মো. জসীম উদ্দিনকেও।

এ ঘটনায় শিশুর ভিক্ষুক বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা রুজু করেন। গতকাল বুধবার শিশুটিকে আদালতের মাধ্যমে বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারী জসীমকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। অপহরণকারী জসীম মহেশখালী পৌরসভার গোরকঘাটার ঘোনাপাড়ার নূর আহমদের ছেলে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে ফুসলিয়ে অপহরণ করে মহেশখালীতে নিয়ে যাচ্ছিল অপহরণকারী ভ্যানচালক। পরে স্থানীয় জনতার সহায়তায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে জনরোষ থেকে আটক করে পুলিশ।

অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া শিশুর বাবা ভিক্ষুক নূর মোহাম্মদ বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার একমাত্র শিশুকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে অপহরণ করা হয় লোভ দেখিয়ে। পরে পুলিশ শিশুটিকে অপহরণকারীর কবল থেকে উদ্ধারের পর আদালতের মাধ্যমে আমার কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অপহরণের সময় শিশুটিকে স্থানীয় জনতার উদ্ধার এবং অপহরণকারীকে আটক করা হয়। পরে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা রুজু করে। আদালতে উপস্থাপনের পর শিশুটিকে বাবার কাছে হস্তান্তর এবং অপহরণকারীকে জেলহাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION