বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

৭-৮ বছরের মধ্যে শচীনের সেই রেকর্ড ভাঙতে পারেন কোহলি : ব্রেট লি

ভয়েস ডেস্ক:
শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি বিরাট কোহলি ভেঙে দিতে পারবেন? ক্রিকেট বিশ্বে এই প্রশ্ন নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এবার এই তর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি। তিনি মনে করেন, ছন্দ ধরে রাখতে পারলে আগামী ৭-৮ বছরের মধ্যে শচীনের রেকর্ড অবশ্যই ভেঙে দিতে পারেন কোহলি।

৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি। সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় দুই নম্বরেই রয়েছেন কোহলি। ২৪৮ ম্যাচে ভারত অধিনায়ক করেছেন ৪৩টি সেঞ্চুরি। টেস্টেও সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় এক নম্বরে আছেন শচীন (২০০ টেস্টে ৫১ সেঞ্চুরি)। ৮৬ টেস্টে কোহালির সংগ্রহ ২৭ সেঞ্চুরি। অর্থাৎ কিংবদন্তি শচীনের রেকর্ড ভাঙতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ৩১টি সেঞ্চুরি করতে হবে কোহালিকে। অনেকেই মনে করেন, ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় এক নম্বরে উঠে আসতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না কোহালিকে।

ব্রেট লির মতে, শচীনের অবিশ্বাস্য ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে ৩টি জিনিসের প্রয়োজন। এক, প্রতিভা। দুই, ফিটনেস। তিন, মানসিক কাঠিন্য। আর এই তিনটি গুণই কোহলির আছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ফাস্ট বোলার।

লির কথায়, ‘এর মধ্যে প্রথমটাকে আমরা হিসেবের বাইরে রাখতে পারি। কোহলির প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। যে কারণে প্রতিভা কোনও বাধা হবে না।’

তিনি আরো বলেন, ‘এর পরে আসবে ফিটনেস। কোহলির ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। আমি মনে করি, শচীনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হবে ফিটনেস। তিন নম্বরে মানসিক কাঠিন্য। দেশের বাইরেও কঠিন ম্যাচগুলোয় ভালো করা।’

ব্রেট লি বলেন, ‘শচীনের রেকর্ড ভাঙার জন্য যে গুণগুলোর প্রয়োজন, তা কোহলির আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা শচীনের কথা বলছি। এক জন ‘ঈশ্বর’কে পিছনে ফেলার কথা বলছি। তাই দেখা যাক কী হয়।’

অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট এবং ২২১টি ওয়ানডে খেলা লি আরো বলেন, ‘এখানে আমরা অবিশ্বাস্য সব সংখ্যার কথা বলছি। তবে কোহলি এখন যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে সাত-আট বছরের মধ্যে এই রেকর্ড সহজেই ভেঙে দিতে পারবে ও।’

সূত্র:কালেরকণ্ঠ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION